০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে কিশোর গুরুতর আহত, অবস্থা আশঙ্কাজনক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৫৯৪

যশোর সদর উপজেলার নারানগালী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিরব (১৮) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছেন। তিনি ইমরান হোসেনের ছেলে।

শুক্রবার (১ মে) বিকেল ৫টার দিকে হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালিয়ে চান্দুটিয়া অভিমুখে যাওয়ার সময় একটি অজ্ঞাত ট্রাক্টরের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পরিবারের সহযোগিতায় যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ট্রাক্টরটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে কিশোর গুরুতর আহত, অবস্থা আশঙ্কাজনক

আপডেট: ০৯:৩৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬