০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

আজ মহান মে দিবস

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৫১৬

আজ ১ মে, মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ দিন। শ্রমিকের ন্যায্য অধিকার, মর্যাদা এবং মানবিক কর্মপরিবেশ প্রতিষ্ঠার দাবিতে আত্মত্যাগী শ্রমিকদের স্মরণে বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস।

১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে ঐতিহাসিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। সেই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল শিকাগোর হে মার্কেট। লাখো শ্রমিকের অংশগ্রহণে সেখানে গড়ে ওঠে এক অভূতপূর্ব গণজাগরণ।
কিন্তু শান্তিপূর্ণ এই আন্দোলনে পুলিশ নির্বিচারে গুলি চালালে অন্তত ১০ শ্রমিক প্রাণ হারান। পরবর্তীতে প্রহসনের বিচারের মাধ্যমে কয়েকজন শ্রমিক নেতাকে ফাঁসিতে ঝুলানো হয়। শ্রমিকদের এই আত্মত্যাগ বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনকে নতুন গতি দেয় এবং শ্রমিক অধিকারের সংগ্রামকে আরও বেগবান করে।
শ্রমিকদের রক্তঝরা এই আন্দোলনের স্বীকৃতি হিসেবে ১৮৮৯ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে-কে ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। এরপর ১৮৯০ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
বাংলাদেশেও মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে দিবসটি উদযাপন করা হয়। একই বছর ১ মে-কে সরকারি ছুটি ঘোষণা করা হয়। সেই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে যশোরসহ দেশের বিভিন্ন স্থানে র‌্যালি, আলোচনা সভা, শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শ্রমজীবী মানুষের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার প্রত্যয়ে আজ আবারও উচ্চারিত হবে শ্রমিক ঐক্যের অঙ্গীকার।

সর্বাধিক পঠিত

মহান মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ মহান মে দিবস

আপডেট: ০৯:৫৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬