বেনাপোল প্রতিনিধি:
রাজনীতির মূল লক্ষ্য জনসেবা ও মানুষের কল্যাণ নিশ্চিত করা বলে মন্তব্য করেছেন বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ। তিনি বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী এলাকার উন্নয়নে কাজ করাই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) যশোরের বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়া এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা শোনেন এবং পৌরসভার সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
ইমদাদুল হক ইমদাদ বলেন, বেনাপোল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্তনগরী। এ পৌরসভাকে আধুনিক ও পরিকল্পিতভাবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন। মেয়র নির্বাচিত হলে নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, সড়কবাতি স্থাপন ও নাগরিক সেবার মান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, “আমি এমন একটি বেনাপোল পৌরসভা দেখতে চাই, যেখানে প্রতিটি নাগরিক সম্মানের সঙ্গে নাগরিক সুবিধা পাবেন। উন্নয়নের সুফল যেন কোনো নির্দিষ্ট শ্রেণির মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেটিই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে দূরত্ব তৈরি করে নয়, বরং তাদের দ্বারে দ্বারে গিয়ে সমস্যা ও প্রত্যাশার কথা শুনেই উন্নয়নের পরিকল্পনা করতে হবে। রাজনীতির মূল উদ্দেশ্য ক্ষমতা অর্জন নয়, জনসেবা ও মানুষের কল্যাণ নিশ্চিত করা।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মেয়র পদপ্রার্থীর কাছে তুলে ধরেন। ইমদাদুল হক ইমদাদ মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি বেনাপোল পৌরসভাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন, আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন যারা
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম এবং বিএনপি নেতা আজগর আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম এবং বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল।
এ সময় আরও উপস্থিত ছিলেন তুহিন হোসেন, আতিকুর জামান সনি, মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




















