০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ, বড় আঁচড়ায় আবারও গণসংযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১১

মানুষের ভালোবাসা ও আস্থাকে পুঁজি করে যশোরের বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়ায় আবারও গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নাগরিক সুযোগ-সুবিধা নিয়ে মতবিনিময় করেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, “রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম নয়; রাজনীতির প্রধান উদ্দেশ্য মানুষের সেবা করা এবং মানুষের সুখে-দুঃখে পাশে থাকা।”

তিনি বলেন, সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থাই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। বেনাপোল পৌরসভাকে পরিচ্ছন্ন, আধুনিক, সুন্দর ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের বিকল্প নেই।

তিনি আরও বলেন, পৌরবাসীর দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নিতে হবে। প্রতিটি ওয়ার্ডের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।

গণসংযোগের সময় বড় আঁচড়ার বিভিন্ন এলাকার বাসিন্দারা রাস্তাঘাট, পানি নিষ্কাশন, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবা নিয়ে নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। ইমদাদুল হক ইমদাদ মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, “আমি এমন একটি সুন্দর সমাজ চাই, যেখানে মানুষ নিরাপদে ও সম্মানের সঙ্গে বসবাস করবে। উন্নয়নের সুফল পৌরসভার প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দিতে হবে। জনগণ আমাকে যে ভালোবাসা দিচ্ছেন, সেটিই আমার এগিয়ে যাওয়ার প্রেরণা।”

এ সময় তিনি দল-মতনির্বিশেষে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাঁর আন্তরিক কথাবার্তা ও সৌহার্দ্যপূর্ণ আচরণে গণসংযোগস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গণসংযোগে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী এবং ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম।

এ ছাড়া বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, মফিজুর রহমান, হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনগণের পাশে থেকে জনসেবাকে রাজনীতির মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত বেনাপোল পৌরসভা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ।

সর্বাধিক পঠিত

মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ, বড় আঁচড়ায় আবারও গণসংযোগ

মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ, বড় আঁচড়ায় আবারও গণসংযোগ

আপডেট: ০৫:১৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬