০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

*ইতালিতে দুই প্রবাসী ভাইয়ের পারিবারিক দ্বন্দ্বে প্রাণ গেল ছোট ভাইয়ে

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৫০৯

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দুই ইতালি প্রবাসী ভাইয়ের পারিবারিক বিরোধ শেষ পর্যন্ত মর্মান্তিক পরিণতি ডেকে এনেছে। ইতালির লেচে শহরে বড় ভাইয়ের হামলায় নিহত হয়েছেন ছোট ভাই নয়ন ফকির। এ ঘটনায় এলাকায় এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত নয়ন ফকির এবং অভিযুক্ত হুমায়ুন ফকির মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে ইতালির Lecce শহরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র বিরোধে রূপ নেয়। অভিযোগ রয়েছে, উত্তেজনার একপর্যায়ে বড় ভাই হুমায়ুন ফকির ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়ন ফকিরের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত হুমায়ুন ফকির ভিডিও কলের মাধ্যমে দেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি নিহত নয়নের রক্তাক্ত মরদেহ দেখান এবং হত্যার বিষয়টি স্বীকার করেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। এই মর্মান্তিক দৃশ্য দেখে স্বজনরা শোকাহত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।
খবর পেয়ে ইতালির স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং অভিযুক্ত হুমায়ুন ফকিরকে গ্রেফতার করে। বর্তমানে তিনি ইতালীয় পুলিশের হেফাজতে রয়েছেন।
পরিবারের সদস্যরা নিহত নয়ন ফকিরের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

কারাগার থেকে গৃহবন্দী সু চি?

*ইতালিতে দুই প্রবাসী ভাইয়ের পারিবারিক দ্বন্দ্বে প্রাণ গেল ছোট ভাইয়ে

আপডেট: ০৫:২৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬