১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

যশোরে ছাত্রদল নেতার ওপর হামলা,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৫১২

যশোর শহরের উপশহর ডি-ব্লকের প্রাইমারি স্কুল মাঠ এলাকায় ছাত্রদলের এক নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলা সংঘটিত হয়।

আহত নাহিদ উপশহরের ডি-ব্লক এলাকার মৃত ইবাদত হোসেনের ছেলে এবং ৬ নম্বর সেক্টরের বাসিন্দা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর উপশহর ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নাহিদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পোলিং এজেন্ট হিসেবে কাজ করার কারণে তিনি পূর্ব থেকেই হুমকি পেয়ে আসছিলেন। সেই ঘটনার জের ধরে একই এলাকার ফারহান (২০), রোহিত (১৯), সাকলাইন (২২) ও সালমান (২৩) নামের চার যুবক তার বাড়ির সামনে হামলা চালায়। তারা জিআই পাইপ দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে। নাহিদের অভিযোগ, হামলাকারীরা উপশহরের সাবেক এক মেম্বার ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা টমাসের ঘনিষ্ঠ সহযোগী।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

সর্বাধিক পঠিত

যশোরে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে কিশোর গুরুতর আহত, অবস্থা আশঙ্কাজনক

যশোরে ছাত্রদল নেতার ওপর হামলা,

আপডেট: ০৯:৩৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬