১১:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য মো. ইমনকে গুলি করে হত্যা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৫৯৩

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সদস্য মো. ইমন হোসেন (২৫)কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকার একটি স’ মিলের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে ইমন হোসেন ইসলামপুর এলাকায় স’ মিলের সামনে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) পানছড়ি উপজেলার সহকারী পরিচালক বিকাশ ত্রিপুরা দাবি করেন, ইমন হোসেন সকালে সাংগঠনিক কাজে বের হলে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে। তবে এই অভিযোগের বিষয়ে ইউপিডিএফ (প্রসীত) পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন,
“একজনকে গুলি করে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ শুরু করেছে। নিহত ব্যক্তি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত কি না এবং কারা এ ঘটনায় জড়িত, তা এখনো নিশ্চিত নয়। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এলাকাবাসীর মধ্যেও এ ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য মো. ইমনকে গুলি করে হত্যা

আপডেট: ১১:৩১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬