০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বেনাপোলে ‘আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ ঘিরে প্রস্তুতি জোরদার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৫২২

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে ক্রীড়ামোদী মানুষের বহুল প্রতীক্ষিত ‘আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’কে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। এই টুর্নামেন্ট ঘিরে স্থানীয় যুবসমাজ ও ক্রীড়া সংগঠকদের মধ্যে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ৮টায় বেনাপোলের রহমান চেম্বারস্থ হোটেল সানরূপে আয়োজিত এক প্রস্তুতি সভায় টুর্নামেন্ট আয়োজনের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বেনাপোলের স্বনামধন্য ক্রীড়া সংগঠন বি.কে.এস ক্রীড়া সংস্থার উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে উপজেলার ১১টি ইউনিয়নের দল অংশগ্রহণ করবে, যা স্থানীয় পর্যায়ে একটি বড় ক্রীড়া উৎসবে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সংসদ সদস্য মরহুম আলী কদরের বড় ছেলে বাবলুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.কে.এস-এর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান সমাজব্যবস্থায় তরুণদের মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়া শুধু শারীরিক সুস্থতা নয়, মানসিক বিকাশ ও সামাজিক সম্প্রীতি গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই টুর্নামেন্টের মাধ্যমে যুবসমাজের মধ্যে ক্রীড়া চর্চা বৃদ্ধি পাবে এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রস্তুতি সভায় টুর্নামেন্ট পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন—
আহ্বায়ক: মো. মোস্তাফিজোহা সেলিম
যুগ্ম আহ্বায়ক: মো. মফিজুর রহমান বাবু
সদস্য সচিব: রায়হানুজ্জামান দিপু
সদস্য-১: বদরুজ্জামান বনি (ভলিবল)
সদস্য-২: আশিকুর রহমান শাকিল (ব্যাডমিন্টন)
সদস্য-৩: মেহেদী হাসান (ফুটবল)
সদস্য-৪: কামরুজ্জামান রনি (ক্রিকেট)
সদস্য-৫: মো. আব্দুল বাসেত (ক্রীড়া বিদ)

আয়োজকরা জানান, খুব শিগগিরই টুর্নামেন্টের উদ্বোধনের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। একটি সুষ্ঠু, প্রতিযোগিতামূলক ও জাঁকজমকপূর্ণ আয়োজন নিশ্চিত করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে এলাকার ক্রীড়া সংস্কৃতি আরও বিকশিত হবে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার সুযোগ তৈরি হবে।

সর্বাধিক পঠিত

সংরক্ষিত নারী আসনে ১৩ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, জামায়াত-নেতৃত্বাধীন ১১ দলের ঘোষণা

বেনাপোলে ‘আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ ঘিরে প্রস্তুতি জোরদার

আপডেট: ০৭:৫২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬