১১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ইসরাফিল সরদারের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, বেনাপোলে বিএনপির সংবাদ সম্মেলন

বেনাপোল প্রতিনিধি | ৭

যশোরের বেনাপোলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের নামে দায়ের করা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) বিকেল ৫টায় বেনাপোলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর সবুর শেখ।

সংবাদ সম্মেলনে বেনাপোল পৌরসভার বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ইসরাফিল সরদার, তার ছেলে ও ভাতিজাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃত ঘটনার সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন বক্তারা।

তাদের ভাষ্য, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাদের নাম মামলায় অন্তর্ভুক্ত করেছে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের লোকেশন ট্র্যাকিং এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য যাচাই করা হলে প্রকৃত সত্য উদঘাটিত হবে। তারা প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধের দাবি জানান।

এসময় প্রশাসনের প্রতি নিরপেক্ষ, স্বচ্ছ ও তথ্যভিত্তিক তদন্তের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে তারা আশা করছেন।

উল্লেখ্য, এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

ইসরাফিল সরদারের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, বেনাপোলে বিএনপির সংবাদ সম্মেলন

আপডেট: ০৭:০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬