০৫:২১ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০,

নড়াইল-যশোর মহাসড়কের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৬ জুন) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে নড়াইলগামী বাসটি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে একটি ইজিভ্যানকে পাশ কাটানোর চেষ্টা করে। এ সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সড়কের পাশে উল্টে যায়।

দুর্ঘটনায় বাসে থাকা নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু, ১১ জুন নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন

নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০,

আপডেট: ০৪:৪৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬