০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

২৭ এপ্রিল যশোরে আসছেন তারেক রহমান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৫২৬

যশোরে আসছেন তারেক রহমান। আগামী ২৭ এপ্রিল ২০২৬ (সম্ভাব্য) তার এই সফরকে ঘিরে জেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও উচ্ছ্বাস।

সোমবার (৬ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি তার পোস্টে লিখেছেন, “সুসংবাদ!! মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন।” পোস্টে সম্ভাব্য সফরের তারিখ হিসেবে উল্লেখ করা হয় ২৭ এপ্রিল ২০২৬।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই হবে তারেক রহমানের প্রথম যশোর সফর। এ সফরকে ঘিরে ইতোমধ্যে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয় নেতারা বলছেন, এই সফর সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং মাঠ পর্যায়ে নতুন করে গতি সঞ্চার করবে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যশোর শহরের ঈদগাহ ময়দান-এ একটি বিশাল জনসভার প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনসভাকে কেন্দ্র করে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ বিভিন্ন প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে।
এদিকে সাধারণ মানুষের মধ্যেও সফরটি নিয়ে কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সফর যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সর্বাধিক পঠিত

সংরক্ষিত নারী আসনে ১৩ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, জামায়াত-নেতৃত্বাধীন ১১ দলের ঘোষণা

২৭ এপ্রিল যশোরে আসছেন তারেক রহমান

আপডেট: ০৭:৪৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬