০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

যশোরে পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে জখম

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৫৫০

যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বিরামপুর ব্রিজ এলাকায় পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। সোমবার (০৬ এপ্রিল) বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে বিরামপুর ব্রিজের নিচে অবস্থিত আহতদের নিজস্ব চায়ের দোকানে এই হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন— সদর উপজেলার পাগলাদাহ গ্রামের মৃত আব্দুল হামিদের দুই ছেলে বাবু সরদার (৩৮) ও শরিফুল সরদার।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাবু ও শরিফুল বিরামপুর ব্রিজের নিচে তাঁদের চায়ের দোকানে অবস্থান করছিলেন। এসময় একই গ্রামের বাসিন্দা শহীদ, মাহাবুর, আসাদ ও আজাদসহ একদল অভিযুক্ত দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দা এবং চাইনিজ কুড়াল দিয়ে দুই ভাইয়ের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

চিৎকার শুনে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন। পরবর্তীতে দুপুর ২টা ২০ মিনিটের দিকে তাঁদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরে ধারালো অস্ত্রের গভীর ক্ষত থাকলেও বর্তমানে তাঁরা আশঙ্কামুক্ত এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন আহতদের স্বজনরা। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় অভিযুক্তদের আটকে অভিযান শুরু হয়েছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

ইসরাফিল সরদারের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, বেনাপোলে বিএনপির সংবাদ সম্মেলন

যশোরে পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে কুপিয়ে জখম

আপডেট: ০৫:৫৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬