০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

পুলিশের বিশেষ অভিযান: ৭০ বোতল এসকাফসহ সাতক্ষীরার মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৫২৪

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর হরিণটানা থানা পুলিশের এক সফল অভিযানে ৭০ বোতল নিষিদ্ধ কোডিন ফসফেটযুক্ত ‘এসকাফ’ (Eskuf) কফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জিরোপয়েন্ট মোড় সংলগ্ন ‘সাতক্ষীরা ঘোষ ডেয়ারী’র সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে হরিণটানা থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে নিষিদ্ধ এই মাদক উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মোঃ রেজাউল ইসলাম (৩৫)। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা থানার দক্ষিণ কুলিয়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক এনে খুলনাসহ পার্শ্ববর্তী এলাকায় সরবরাহ করে আসছিলেন।

রেজাউল ইসলামের কাছ থেকে মোট ৭০ বোতল নিষিদ্ধ কোডিন ফসফেট মিশ্রিত এসকাফ সিরাপ জব্দ করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
কেএমপি সূত্রে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের ঝটিকা অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রের চাপের মুখে আলোচনা নয়: কঠোর বার্তা ইরানের স্পিকারের

পুলিশের বিশেষ অভিযান: ৭০ বোতল এসকাফসহ সাতক্ষীরার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: ১০:৫৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬