০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব: স্বাস্থ্য কর্মীদের সব ধরনের ছুটি বাতিল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৫১৭

দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, স্বাস্থ্য অধিদপ্তর এবং এর আওতাধীন সব প্রতিষ্ঠানে কর্মরত সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের অর্জিত ও নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত বা বাতিল করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমান আপৎকালীন সময়ে হাসপাতালে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং আক্রান্ত শিশুদের জীবন রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম আরও জোরালো করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।:
* পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
* হাম ও নিউমোনিয়া আক্রান্ত শিশুদের চিকিৎসায় বিশেষ টিম প্রস্তুত রাখতে হবে।
* টিকাদান কর্মসূচিতে নিয়োজিত মাঠকর্মীদের সার্বক্ষণিক উপস্থিত থাকতে হবে।
জরুরি জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে অধিদপ্তর। সংশ্লিষ্টরা মনে করছেন, টিকাদান কার্যক্রম ও নিয়মিত সেবা কার্যক্রম সচল থাকলে এই প্রাদুর্ভাব দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

সর্বাধিক পঠিত

আজ শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থ

হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব: স্বাস্থ্য কর্মীদের সব ধরনের ছুটি বাতিল

আপডেট: ০৮:২৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬