০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

শ্রীপুরে কারখানার ৩ কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি: গ্রেপ্তার ৫

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৫০৪

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার তিন কর্মকর্তাকে অপহরণ করে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবির ঘটনা ঘটেছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধারসহ অপহরণকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া এলাকায় এই রোমহর্ষক ঘটনা ঘটে।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে কারখানার প্রধান ফটকের সামনে চা-নাস্তা খেতে বের হন তিন কর্মকর্তা। এসময় ওত পেতে থাকা একটি অপহরণকারী চক্র ‘সন্ত্রাসী কায়দায়’ তাদের তুলে নিয়ে যায়। অপহৃতরা হলেন— কারখানার কাটিং শাখার কর্মকর্তা নিশাদ (৩৫), মিঠুন (৩২) ও অরূপ কুমার (৩৮)।
অপহরণের পর তাদের স্থানীয় ইমনের বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে আটকে রাখা হয়। সেখানে মুক্তিপণের দাবিতে তাদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়।

কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মাহমুদুল হুদা বিষয়টি পুলিশকে অবহিত করলে শ্রীপুর থানা পুলিশ রাতভর অভিযানে নামে। এক পর্যায়ে তালাবদ্ধ ঘর থেকে রক্তাক্ত অবস্থায় তিন ভিকটিমকে উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন:
১. শাহীন আলম (২৬)
২. নয়ন মিয়া (৩৪)
৩. রবিন (৩০)
৪. দুলাল মিয়া (৩৩)
৫. মাহাবুব হোসেন (৩০)
(তারা সবাই উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের বাসিন্দা)।
আহতদের অবস্থা ও পুলিশের বক্তব্য
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, অপহৃতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধারকৃতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে, যার মধ্যে দুই কর্মকর্তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
ওসি আরও জানান, “ঘটনার সাথে জড়িত পাঁচজনকে আমরা গ্রেপ্তার করেছি। তবে চক্রের মূলহোতা ইমনসহ আরও ৩ সদস্য পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।”

সর্বাধিক পঠিত

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩ বাংলাদেশি

শ্রীপুরে কারখানার ৩ কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি: গ্রেপ্তার ৫

আপডেট: ০৭:০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬