পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব ফোর্সেস এই তথ্য নিশ্চিত করেছে।
র্যাবের নিরাপত্তা পরিকল্পনায় যা থাকছে:
* গোয়েন্দা নজরদারি: দেশব্যাপী গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়ন তাদের নিজ নিজ এলাকায় পর্যাপ্ত সদস্য মোতায়েন করেছে।
* কন্ট্রোল রুম ও পেট্রোলিং: সার্বিক নিরাপত্তার জন্য র্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং রিজার্ভ টিম, ফুট ও মোবাইল পেট্রোল এবং চেকপোস্ট কার্যকর রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে ভেহিক্যাল স্ক্যানার ও সিসিটিভি মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
* ঈদগাহে নিরাপত্তা: জাতীয় ঈদগাহ, শোলাকিয়া ও দিনাজপুরের বড় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ ময়দানগুলোতে কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট দিয়ে সুইপিং কার্যক্রম পরিচালনা করা হবে।
* যাত্রী নিরাপত্তা: ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ ঘাট ও ফেরিঘাটে বিশেষ নজরদারি চলছে। টিকিট নিয়ে কারসাজি বা অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সাইবার মনিটরিং: ভার্চুয়াল জগতে ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য বা মিথ্যা সংবাদ ছড়ানো প্রতিরোধে র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।
:
র্যাব ফোর্সেসের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ আজ রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান এবং গাবতলী বাস টার্মিনাল সরজমিনে পরিদর্শন করেছেন। তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বরত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
শিরোনাম:
দেশজুড়ে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা: ঈদগাহ ও টার্মিনালে বিশেষ নজরদারি
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৭:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- ৫১৩
সর্বাধিক পঠিত




















