০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

যশোরে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাত:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৫১৬

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর বটতলা এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে আজিম মোল্যা (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এই নৃশংস ঘটনা ঘটে।
:
আহত আজিম মোল্যা সদর উপজেলার চাউলিয়া পূর্বপাড়া গ্রামের মৃত খোরশেদ মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজিম আজ সকালে পাওনা টাকা আদায়ের জন্য নরেন্দ্রপুর বটতলা এলাকার মোন্নাফের ছেলে মনিরুল ইসলামের বাড়িতে যান। সেখানে টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মনিরুল উত্তেজিত হয়ে আজিমকে মারধর শুরু করেন। একপর্যায়ে মনিরুল ধারালো চাকু দিয়ে আজিমের নাভির উপরে আঘাত করে গুরুতর জখম করেন।
:
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আজিমকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত মনিরুল পলাতক রয়েছেন।
:
নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর মোঃ কবির হোসেন মোল্যা জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে ঈদ পরবর্তী ক্রীড়া ও স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে বিকেএস-এর মতবিনিময় সভা

যশোরে পাওনা টাকা চাওয়ায় যুবককে ছুরিকাঘাত:

আপডেট: ০৪:৪৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬