০১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

যশোরে সাড়ে ৫ বছরের শিশুকে মুখে কস্টেপ বেঁধে ধর্ষণ: অভিযুক্ত সিহাব র‍্যাবের হাতে আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৬৭৬

যশোরের বাঘারপাড়া উপজেলায় সাড়ে পাঁচ বছরের এক শিশুকে কস্টেপ দিয়ে মুখ বেঁধে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবক সিহাবকে (১৮) আটক করেছে র‍্যাব। গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার খলশী গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। আটক সিহাব ওই গ্রামের আহাদ আলীর ছেলে।

ভুক্তভোগী শিশু জান্নাতুল মাওয়ার (৫ বছর ৬ মাস) পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে শিশুটিকে একা পেয়ে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখায় সিহাব। এরপর কৌশলে তাকে প্রতিবেশী আব্দুল হাই মাস্টারের নির্জন বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটির মুখে কস্টেপ পেঁচিয়ে এবং হাত-পা বেঁধে তার ইচ্ছার বিরুদ্ধে পাশবিক নির্যাতন চালায় অভিযুক্ত।

এই ঘটনার পর ভুক্তভোগী শিশুর পিতা জাহাঙ্গীর হোসেন বাঘারপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্তকে ধরতে তৎপর হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ অভিযানে র‍্যাব মামলার প্রধান আসামি সিহাবকে আটক করতে সক্ষম হয়।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

যশোরে সাড়ে ৫ বছরের শিশুকে মুখে কস্টেপ বেঁধে ধর্ষণ: অভিযুক্ত সিহাব র‍্যাবের হাতে আটক

আপডেট: ০৮:৫৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬