০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে ঈদ পরবর্তী ক্রীড়া ও স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে বিকেএস-এর মতবিনিময় সভা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৬২৯

বেনাপোল প্রতিনিধি:
যশোরের সীমান্ত শহর বেনাপোলে তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ (বৃহস্পতিবার) বেনাপোল ক্রীড়া সংস্থা (বি.কে.এস)-এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জননেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

মতবিনিময় সভায় পবিত্র ঈদুল ফিতরের পরবর্তী সময়ে স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ পুনরায় সক্রিয় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ বিনোদনের অংশ হিসেবে নিয়মিত ক্রীড়া চর্চায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এছাড়া, আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল বলফিল্ড মাঠে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানটি সফল করতে বিভিন্ন উপকমিটি গঠন ও প্রস্তুতির রূপরেখা তৈরি করা হয়।
:
বেনাপোল ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব রাহানুজ্জামান দিপু। এছাড়াও সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় ক্লাবগুলোর খেলোয়াড়রা সভায় অংশ নিয়ে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।
:
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি যুব সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করে সুস্থ ও সবল জাতি গঠনে সহায়তা করে। বিকেএস-এর এই উদ্যোগ বেনাপোলের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।”
সভা শেষে আগামীর সকল আয়োজন সফল করতে বেনাপোলবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

বেনাপোলে ঈদ পরবর্তী ক্রীড়া ও স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে বিকেএস-এর মতবিনিময় সভা

আপডেট: ১২:৩১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬