০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কাশিপুরে হতদরিদ্র গৃহকর্মীর পাশে ‘আশার আলো যুব সংঘ’

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৬১৫

শার্শা (যশোর) প্রতিনিধি: মেহেদী হাসান।
যশোরের শার্শা উপজেলার কাশিপুরে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় সেবামূলক সংগঠন ‘আশার আলো যুব সংঘ’। সংগঠনের পক্ষ থেকে গ্রামের অত্যন্ত অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে নগণ্য হলেও ভালোবাসার স্মারক হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায়, সম্প্রতি গ্রামের এক অসহায় নারীকে এই অনুদান প্রদান করা হয়। ওই নারী বর্তমানে একজন গৃহকর্মী হিসেবে অন্যের বাড়িতে কর্মরত থাকায় সংগঠনের সদস্যরা সরাসরি তার কর্মস্থলে গিয়ে এই সহায়তা পৌঁছে দেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের অবহেলিত ও শ্রমজীবী মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে। বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে এসব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

কাশিপুরে হতদরিদ্র গৃহকর্মীর পাশে ‘আশার আলো যুব সংঘ’

আপডেট: ১১:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬