০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম: মৃত্যুর আগে ভিডিও বার্তায় অভিযুক্তদের নাম প্রকাশ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৫১৬

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চরাদি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহাদ খান (৩০)-কে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল সন্ত্রাসী। সোমবার (০২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরাদি ইউনিয়নের হলতা গ্রামের সরদার বাড়ি এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
আহত ফাহাদ চরাদি ইউনিয়নের কামাল হোসেন খানের ছেলে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ১ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিও বার্তা দেন ফাহাদ খান। সেখানে তিনি সরাসরি হামলার জন্য দায়ী করেন চরাদি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম রানা, আরিফ খান এবং কাজী রিয়াজসহ অজ্ঞাত ২-৩ জনকে।
ভিডিও বার্তায় ফাহাদ দাবি করেন, হলতা বাজারের এক ডিস ব্যবসায়ীর কাছে ইউপি সদস্য রানাসহ কয়েকজন চাঁদা দাবি করেছিলেন। তিনি ওই অন্যায়ের প্রতিবাদ করেন এবং ভুক্তভোগী ব্যবসায়ীর সঙ্গে থানায় অভিযোগ দিতে যান। এই ঘটনার জের ধরেই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত রানার সাথে স্থানীয় থানার ওসির সুসম্পর্ক থাকায় তিনি বিচার পাওয়া নিয়ে শঙ্কিত।

ফাহাদের বাবা কামাল হোসেন বলেন, “গত সপ্তাহে ডিস ব্যবসায়ীর করা চাঁদাবাজির মামলায় আমার ছেলে বাদীর সঙ্গে থানায় গিয়েছিল। অন্যায়ের প্রতিবাদ করাই কি তার অপরাধ? তারা আমার ছেলেকে মারার জন্যই কুপিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য আমিনুল ইসলাম রানাসহ অন্যান্য অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তারা এলাকাছাড়া বলে জানা গেছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, ডিস ব্যবসা নিয়ে বিরোধের জেরে গত সপ্তাহে দুটি মামলা হয়েছিল। সেই ঘটনার ধারাবাহিকতায় এই হামলার সূত্রপাত। তিনি আরও বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলমান আছে।”

সর্বাধিক পঠিত

রাজধানীজুড়ে নিজের ব্যানার-বিলবোর্ড সরানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম: মৃত্যুর আগে ভিডিও বার্তায় অভিযুক্তদের নাম প্রকাশ

আপডেট: ১২:২১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬