যশোর জেলা ও দায়রা জজ আদালত আসহাবুল ইসলাম সাগরের জামিন মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহামুদা খানম এ আদেশ প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সাগরের আইনজীবী দেবাশিস দাস। তিনি জানান, ফৌজদারি আইনের ৪২৬/৫০০ ধারায় দায়ের করা একটি মামলায় আদালত আসামি আসহাবুল ইসলাম সাগরের জামিন আবেদন মঞ্জুর করেন।
আইনজীবী আরও বলেন, শুনানি শেষে আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে এ আদেশ দেন। তবে মামলাটি বিচারাধীন থাকায় এর পরবর্তী কার্যক্রম আদালতে চলমান থাকবে।
সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলাটি দীর্ঘদিন ধরে বিচারাধীন ছিল এবং এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। আদালতের এ আদেশে আসামির পক্ষে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছেে
১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম:
যশোরে আসহাবুল ইসলাম সাগরের জামিন মঞ্জুর
-
নিউজ ডেস্ক - আপডেট: ১২:০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- ৫২১
সর্বাধিক পঠিত



















