০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে যুবদল কর্মী পলাশ গুম মামলা: সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুর ২ দিনের রিমান্ডে

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৬৫০

যশোরের বেনাপোলে যুবদল কর্মী পলাশ হোসেনকে অপহরণ ও গুম করার অভিযোগে দায়েরকৃত মামলায় বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) যশোরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
আটক মফিজুর রহমান বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের মৃত আনু কামারের ছেলে এবং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

মামলার নথিপত্র ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক দশক আগে ২০১৫ সালের ১০ জুন রাজনৈতিক বিরোধের জেরে যুবদল কর্মী পলাশ হোসেনকে তার নিজ বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে পলাশের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে এই ঘটনায় আইনি প্রতিকার পাওয়ার চেষ্টা করেও মামলা করতে পারেনি তার পরিবার।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৫ সালে নিখোঁজ পলাশের ভাই বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক চেয়ারম্যান মফিজুর রহমানসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। আদালতের নির্দেশে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বেনাপোল পোর্ট থানায় মামলাটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা বেনাপোল পোর্ট থানার এসআই মিলন মোল্যা গত মঙ্গলবার আসামি মফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, পলাশ হোসেনকে অপহরণের পর ঠিক কী ঘটেছিল এবং এই ঘটনার নেপথ্যে আর কারা জড়িত, তা উদ্ঘাটন করতেই আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

বেনাপোলে যুবদল কর্মী পলাশ গুম মামলা: সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুর ২ দিনের রিমান্ডে

আপডেট: ০৯:৩২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬