০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগে অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহীর মৃত্যু, মাত্র ৩০ বছরেই থেমে গেল পথচলা**

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৬০৮

ভারতের উত্তরপ্রদেশ-এর জনপ্রিয় উঠতি অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানায়, রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এই মৃত্যুসংবাদে সহকর্মী ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
উত্তরপ্রদেশের বুলন্দশহর-এ জন্ম নেওয়া দিব্যাঙ্কা পরিবারের সঙ্গে গাজিয়াবাদ-এ বসবাস করতেন। শিক্ষাজীবনেও ছিলেন মেধাবী—চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সিকিমের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।
পারিবারিকভাবে ভাই ও দুই বোনের মধ্যে দিব্যাঙ্কা ছিলেন সবার প্রিয়। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের প্রতি তার গভীর আগ্রহ ছিল। টিকটক বন্ধ হওয়ার পরও Instagram-এ সক্রিয় থেকে জনপ্রিয়তা ধরে রেখেছিলেন তিনি।

তার আকস্মিক মৃত্যুতে এখনো পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। বিনোদন অঙ্গনে তার এই অকাল প্রয়াণে শোক প্রকাশ করছেন সহকর্মী ও ভক্তরা।

সর্বাধিক পঠিত

বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ

হৃদরোগে অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহীর মৃত্যু, মাত্র ৩০ বছরেই থেমে গেল পথচলা**

আপডেট: ০৯:৪০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬