০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

যশোরে দুদকের গণশুনানি: ২০টি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, হাসপাতাল ও সড়ক বিভাগ দুর্নীতিতে শীর্ষে

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ৫৭৫

– দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সমন্বিত জেলা কার্যালয়, যশোর-এর উদ্যোগে যশোর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো গণশুনানি। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই গণশুনানিতে যশোরের ভুক্তভোগী বহু মানুষ অংশগ্রহণ করে জেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।
গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আবদুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিয়া আলী আকবর আজিজী এবং যশোরের পুলিশ সুপার রওনক জাহান। গণশুনানি অনুষ্ঠানের মডারেটরের দায়িত্ব পালন করেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম।
দুদক চেয়ারম্যানের সামনে সরাসরি অভিযোগ তুলে ধরেন যশোরের ভুক্তভোগী জনসাধারণ। অভিযোগের তালিকায় যশোর স্বাস্থ্য বিভাগ, বিশেষ করে যশোর জেনারেল হাসপাতালের ওষুধ চুরি, খাবার সরবরাহ সহ নানা দুর্নীতি ছিল প্রধান। এছাড়া, যশোর সড়ক জনপথ বিভাগ, এলজিইডি, যশোর খাদ্য বিভাগ, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, বিআরটিএ যশোর সহ মোট ২০টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়।
অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে নিজেদের পক্ষে যুক্তি ও কাগজপত্র উপস্থাপন করে অভিযোগ খণ্ডন করার চেষ্টা করেন।
গণশুনানির সমাপ্তিতে দুদকের পক্ষ থেকে বলা হয়, উত্থাপিত অভিযোগগুলোর কাগজপত্র ও প্রাথমিক তদন্তের আলোকে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। জানানো হয়, সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা মিললে অবশ্যই দুদকের বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
গণশুনানি অনুষ্ঠানে যশোরের জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

শার্শায় ৪০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরে দুদকের গণশুনানি: ২০টি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, হাসপাতাল ও সড়ক বিভাগ দুর্নীতিতে শীর্ষে

আপডেট: ০১:০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫