১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

প্রতিষ্ঠাতা সভাপতির কবর জিয়ারতের পর লিফলেট বিতরণ ও উঠান বৈঠক নিজস্ব প্রতিবেদক:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৬১৪

মোস্তাফিজুর রহমান।
২৩ অক্টোবর ২০২৫, বিকালে বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোঃ মফিকুল হাসান তৃপ্তি শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন। এসময় তিনি তারেক রহমানের ঘোষিত ‘৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়ন এবং আসন্ন নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য দলীয় নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান।
গণসংযোগের শুরুতেই মফিকুল হাসান তৃপ্তি বাহাদুরপুর ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলামের কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে তিনি বাহাদুরপুর বাজারে স্থানীয় জনগণের মাঝে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং একটি উঠান বৈঠকে অংশ নেন। এরপর তিনি একই ইউনিয়নের শাঁখারিপোতা বাজারে গণসংযোগে অংশ নেন।
উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মফিকুল হাসান তৃপ্তি বলেন, “তারেক রহমানের ৩১ দফা জনগণের মুক্তির রূপরেখা। এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে জনগণের অধিকার ফিরে আসবে, দুর্নীতি-দুঃশাসনের অবসান ঘটবে।”
তিনি আরও বলেন, “ধানের শীষ প্রতীক যার হাতে তুলে দেবেন তারেক রহমান, তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষের বিজয়ই জাতীয় মুক্তির বিজয়।”
এসময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুজ্জামান বাবু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি মোঃ সাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাহেব আলি, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান, বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু, যশোর জেলা যুবদলের আহবায়ক ইমদাদুল হক ইমদাদ এবং শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার, ৫ আগস্টের ভিডিও ঘিরে নানা প্রশ্ন

প্রতিষ্ঠাতা সভাপতির কবর জিয়ারতের পর লিফলেট বিতরণ ও উঠান বৈঠক নিজস্ব প্রতিবেদক:

আপডেট: ০৭:৪০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫