১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

হাতবোমাসহ যশোরে এক যুবক আটক, ৫ জনের বিরুদ্ধে মামলা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৫৬৯

যশোরের সিভিল কোর্ট মোড় এলাকা থেকে হাতবোমাসহ ওসমান শেখ ওরফে পেটু (২২) নামে এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক পেটু যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের বাবু শেখের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দুপুরে এই আটকের ঘটনা ঘটে। কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন: মণ্ডলগাতি গ্রামের শুকুর আলী, কৃষ্ণবাটি বস্তিপাড়ার মোহাম্মদ আলী, একই গ্রামের আলম এবং চাঁচড়া রেলগেট এলাকার ইমন ওরফে ভাগ্নে ইমন। পুলিশ পলাতক আসামিদের চিহ্নিত সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সিভিল কোর্ট মোড়ে কয়েকজন যুবক লাঠিসোটা, হাতবোমা ও ইটপাটকেল নিয়ে অবস্থান করছে এমন খবর আসে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে যুবকরা ছোটাছুটি শুরু করে। এ সময় ওসমান শেখ ওরফে পেটুকে আটক করতে সক্ষম হয় পুলিশ, তবে বাকিরা পালিয়ে যায়। পরে পেটুর হাতে থাকা ব্যাগ তল্লাশি করে একটি হাতবোমা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে পলাতক অন্য আসামিদের নাম প্রকাশ করে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সিমন হালদার জানান, পেটুসহ মামলার আসামিরা সবাই চিহ্নিত সন্ত্রাসী। তারা এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তিনি আরও জানান, একজনকে আটক করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বাধিক পঠিত

যশোরে চোর সন্দেহে গণপিটুনি, গুরুতর আহত

হাতবোমাসহ যশোরে এক যুবক আটক, ৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট: ০৮:০৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫