০৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

নিহত মাসুম বিল্লাহর পরিবারের সঙ্গে দেখা করলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি: ন্যায়বিচারের আশ্বাস

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৫৫৮

যশোরের শার্শা উপজেলার উলাশী ১নং ওয়ার্ডের জিয়ার খালপাড়ে ছিনতাইকারীর হাতে নিহত মাসুম বিল্লাহর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে তিনি নিহত মাসুম বিল্লাহর বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় তিনি তাদের ন্যায়বিচারের আশ্বাস দেন। তিনি সার্কেল এএসপি’র সঙ্গে ফোনে যোগাযোগ করে মামলার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের আহ্বান জানান।
এরপর তিনি উলাশী পূর্বপাড়ায় তপন কুমারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিএনপি নেতা তৈয়ব আলীর অসুস্থতার খোঁজখবর নেন। একইসাথে তিনি এলাকার হিন্দু ও খ্রিস্টান পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন। মফিকুল হাসান তৃপ্তি বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবিক ঐক্য ও ভালোবাসাই আমাদের শক্তি।”
সফরকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিহত মাসুম বিল্লাহর পরিবারের সঙ্গে দেখা করলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি: ন্যায়বিচারের আশ্বাস

আপডেট: ১২:৫১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫