যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেল আরোহী কিশোর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে
যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইমন হোসেন (১৬) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে চৌগাছার লস্করপুর কামারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত ইমন হোসেন চৌগাছা বিশ্বাসপাড়ার লতামিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালিয়ে ইমন চৌগাছার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
শিরোনাম:
চৌগাছায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে কিশোর আহত, অবস্থা আশঙ্কাজনক
-
নিউজ ডেস্ক - আপডেট: ১২:৪৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- ৫৬০
সর্বাধিক পঠিত


























