০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

যশোরে চাঁদার দাবিতে বাড়িতে হামলা, মারধর ও লুটপাট; ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৫৯৩

যশোরে চাঁদাবাজি ও হামলার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা: তদন্তের নির্দেশ ডিবি পুলিশকে
যশোরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এক বাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগে সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সদর উপজেলার আলমনগর গ্রামের ভুক্তভোগী লাল মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জেলা গোয়েন্দা পুলিশের ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন একই গ্রামের ইকবাল হোসেন, টিপু সুলতান, ইমাদুর রহমান ইমন, শহর বানু, লাবনী খাতুন, সোনালী খাতুন ও রোজিনা খাতুন।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, আসামিরা স্থানীয় ক্ষমতাসীন দলের দোসর এবং আওয়ামী লীগ সরকারের আমলকে পুঁজি করে দীর্ঘদিন ধরে তার কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। পাশাপাশি তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধও চলছিল। এরই জেরে গত ১৫ অক্টোবর সকাল ৭টার দিকে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লাল মাহমুদের বাড়িতে হামলা চালায়। তারা বাদীকে অশালীন ভাষায় গালাগালি করে এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে বেধড়ক মারধর করে আহত করে। এসময় তারা ঘর থেকে কয়েক ভরি স্বর্ণালংকার ও ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা বাদীকে প্রাণনাশের হুমকি দিয়ে বলে, এই ঘটনায় মামলা করলে খুন করে লাশ গুম করা হবে। পরে স্থানীয়রা আহত লাল মাহমুদকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

যশোরে চাঁদার দাবিতে বাড়িতে হামলা, মারধর ও লুটপাট; ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা

আপডেট: ১২:৩৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫