০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

যশোরে মাদকবিরোধী অভিযান: ১০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৬৩৬

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম মহিবুর রহমান রিমন। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মাছিজিদ্দা কুমিরা গ্রামের মো. শাহ আলমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলার মনোহরপুর গ্রামের যশোর-মাগুরা মহাসড়কের মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশন এলাকায় সোহাগ পরিবহনের একটি বাস তল্লাশি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
তল্লাশির সময় বাসের যাত্রী মহিবুর রহমান রিমনের দেহ তল্লাশি করে বিপুল পরিমাণ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরিদর্শক নাজমুল হোসেন খান আরও জানান, রিমনকে ঘটনাস্থলেই আটক করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিমন চট্টগ্রাম থেকে ইয়াবার এই চালান এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

সর্বাধিক পঠিত

শার্শায় ফেনসিডিল মামলায় পলাতক ওয়াহেদ আলীর ৫ বছরের কারাদণ্ড

যশোরে মাদকবিরোধী অভিযান: ১০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আপডেট: ০৭:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫