বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে যে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটি দিয়েছিলেন, তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে শার্শা থানা ও বেনাপোল পৌর যুবদল।
কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা মফিকুল হাসান তৃপ্তির নির্দেশে শুক্রবার সন্ধ্যায় বেনাপোল বাজারের সোনালী ব্যাংক চত্বরে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও শার্শা থানা যুবদলের সংগ্রামী সদস্য সচিব ইমদাদুল হক ইমদা।
প্রদর্শনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, শার্শা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ইস্রাফিল হোসেন, যশোর জেলা কৃষকদলের সদস্য মোস্তাফিজুর রহমান বাবু, পৌর যুবদলের নেতা লাবু, মিজানুর রহমান পারভেজ, পুটখালী ইউনিয়ন যুবদলের নেতা লিটন, পৌর যুবদলের নেতা আসাদুল আসাদসহ প্রমুখ নেতৃবৃন্দ।
১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
শিরোনাম:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শিত হলো বেনাপোলে
-
নিউজ ডেস্ক - আপডেট: ১২:২৩:১১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- ৫৬৪
সর্বাধিক পঠিত


























