লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডে জুলেখা বেগম (৫৫) এবং তাঁর কলেজপড়ুয়া মেয়ে তানহা আক্তার মীম (১৯) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) মাগরিব ও এশার নামাজের মধ্যবর্তী সময়ে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মঙ্গল বাড়িতে দুর্বৃত্তরা তাঁদের দুজনকে জবাই করে হত্যা করে। এরপর ঘাতকরা ঘর থেকে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে পালিয়ে যায়।
নিহত জুলেখা বেগম রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী এবং মীম তাঁদের একমাত্র সন্তান। মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের পুরুষ সদস্যরা সবাই ব্যবসার কাজে বাজারে ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা বসতঘরে ঢুকে মা ও মেয়েকে নির্মমভাবে জবাই করে হ*ত্যা করে। পরে তারা লুটপাট চালিয়ে পালিয়ে যায়। বাজার থেকে বাড়িতে ফিরে পরিবারের সদস্যরা মা-মেয়ের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে দ্রুত এলাকাবাসী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন জানান, দুর্বৃত্তরা যে নৃশংসভাবে মা-মেয়েকে জবাই করে হ*ত্যা করেছে, এমন ভয়াবহ দৃশ্য আগে কখনো দেখা যায়নি। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, মা-মেয়েকে হত্যার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লুটের উদ্দেশ্যেই এই নৃশংস হ*ত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত জোরদার করেছে। এদিকে, এই জোড়া হত্যাকাণ্ডে পুরো রামগঞ্জ এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।
১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
শিরোনাম:
লক্ষ্মীপুরের রামগঞ্জে মা-মেয়েকে জবাই করে হ*ত্যা, ৩০ ভরি স্বর্ণালংকার লুট
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:৫৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- ৫৭০
সর্বাধিক পঠিত


























