যশোরের কুয়াদা বাজারে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে এক স্বামী-স্ত্রী জনতার হাতে ধরা পড়েছেন। আটককৃতরা হলেন যশোর শহরের বারান্দীপাড়া আমতলার মৃত জাফর আলীর ছেলে পারভেজ এবং বাউলিয়া হামিদপুর গ্রামের মৃত জহুরুল ইসলামের মেয়ে মিষ্টি ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কুয়াদা বাজারের পাশের একটি ধানক্ষেত থেকে চিৎকারের শব্দ শুনে কয়েকজন স্থানীয় বাসিন্দা দ্রুত সেখানে যান। গিয়ে দেখেন, এক দম্পতি রিকশাচালককে মারধর করে রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং রিকশাচালক মিজানুর বিভ্রান্ত অবস্থায় কথা বলছেন। এ সময় স্থানীয়রা একত্র হয়ে স্বামী-স্ত্রী ও রিকশাচালককে ধরে বাজারে নিয়ে আসেন।
পরে রিকশাচালক মিজানুরের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানা যায়। মিজানুর জানান, শহর থেকে পারভেজ ও তার স্ত্রী তিন ঘণ্টার জন্য ৩০০ টাকায় তার রিকশা ভাড়া করেন। একপর্যায়ে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাকে খাওয়ানো হয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর দম্পতিটি তাকে মারধর করে এবং চাকু ঠেকিয়ে রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন তিনি চিৎকার শুরু করেন।
খবর পেয়ে স্থানীয় জনতা ঘটনাস্থলে জড়ো হন এবং অভিযুক্ত পারভেজকে উত্তম মাধ্যম দিয়ে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
১২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
শিরোনাম:
যশোরের কুয়াদা বাজারে রিকশা ছিনতাইয়ের চেষ্টা, জনতার হাতে ধরা পড়লেন স্বামী-স্ত্রী
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:৪৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- ৫৭৮
সর্বাধিক পঠিত



























