চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কবরস্থানে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোলাপ রহমান (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগের বিবরণ
অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। ১৪ বছর বয়সী ওই কিশোরী বাড়ির পাশের দোকানে যাওয়ার পথে গোলাপ রহমান তার মুখ চেপে ধরেন এবং জোর করে টেনে নিয়ে পারিবারিক কবরস্থানে ধর্ষণ করেন।
ঘটনাটি জানাজানি হলে কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।
ওসি আবুল বাশার জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং মামলাটির তদন্ত চলছে।
আসামি গোলাপ রহমানকে গ্রেফতারের পর আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।
১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
শিরোনাম:
চাঁদপুরের শাহরাস্তিতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী ব্যক্তি গ্রেফতার
-
নিউজ ডেস্ক - আপডেট: ০১:৩২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- ৫৭০
সর্বাধিক পঠিত


























