০২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

অপসাংবাদিকতা’র বিরুদ্ধে কঠোর অবস্থানে যশোরের সাংবাদিক সংগঠনগুলো

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৫৭৬

সাংবাদিকতার পবিত্র পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং, ভয়ভীতি প্রদর্শন ও অনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে যশোরের সাংবাদিক সংগঠনগুলো। সম্প্রতি কিছু ভুঁইফোঁড় গণমাধ্যম ও ব্যক্তির বেপরোয়া তৎপরতা বাড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পেশাদার সাংবাদিক নেতারা।
বুধবার (৮ মে ২০২৫) প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সংগঠনসমূহের এক যৌথ সভা থেকে এই কঠোর বার্তা দেওয়া হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতা জনগণের অধিকার, ন্যায়বিচার ও স্বচ্ছতার পক্ষে একটি পেশাগত অঙ্গীকার। কিন্তু কিছু ব্যক্তি সাংবাদিকতার নাম ব্যবহার করে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। প্রকৃত সাংবাদিক সমাজের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই।
সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান
নেতৃবৃন্দ সাধারণ মানুষকে এই ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে যারা প্রতারণা বা হয়রানির শিকার হচ্ছেন, তাদেরকে নির্ভয়ে আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সভায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানানো হয়, সাংবাদিকতার নামে সংঘটিত প্রতারণা ও চাঁদাবাজির ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
সাংবাদিক সংগঠনগুলো আরও ঘোষণা করে, তারা দুর্বৃত্তায়নে জড়িত কোনো ব্যক্তি বা চক্রকে আশ্রয়-প্রশ্রয় দেবে না। প্রয়োজনে আইডি কার্ড ও বুম বাণিজ্যের মাধ্যমে অপসাংবাদিকতা বিস্তারকারী ভুয়া গণমাধ্যমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
সভায় প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, জেলা সাংবাদিক ইউনিয়ন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

কাজ অসম্পূর্ণ রেখেই ঠিকাদারকে বিল পরিশোধের অভিযোগ গণপূর্ত প্রকৌশলীর বিরুদ্ধে

অপসাংবাদিকতা’র বিরুদ্ধে কঠোর অবস্থানে যশোরের সাংবাদিক সংগঠনগুলো

আপডেট: ০৮:১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫