যশোর জেলার বেনাপোল পোর্ট থানা পুলিশ পৃথক অভিযানে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী এবং একজন জিআর পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে।
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মোঃ খায়রুল ইসলাম সংগীয় ফোর্সসহ গত ০৭ অক্টোবর, ২০২৫ তারিখে বেনাপোল পৌরসভাধীন রেলওয়ে পুলিশ ফাঁড়ির পিছনের ভবেরবেড়গামী কাঁচা রাস্তার ওপর অভিযান চালান। এ সময় তারা মোঃ আজিমুল শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে তার পরিহিত লুঙ্গির ডান পাশের কোঁচর থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মোঃ আজিমুল শেখ (৪৫), পিতা- তোরাপ শেখ, গ্রাম- ভবেরবেড়, বেনাপোল পোর্ট, যশোরের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (এজাহার) রুজু করা হয়েছে। পুলিশ জানায়, ধৃত আসামী আজিমুল শেখের নামে একাধিক মাদক মামলা রয়েছে।
পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার
একই দিনে বেনাপোল পোর্ট থানার এএসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম সংগীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ আলীম হোসেনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আলীম হোসেন, পিতা- মৃত সামসুর মোড়ল ওরফে হাবলা, গ্রাম- ভবেরবেড় পশ্চিমপাড়া, বেনাপোল পোর্ট, যশোরের বাসিন্দা।
গ্রেফতারকৃত সকল আসামীকে গত ০৭ অক্টোবর, ২০২৫ তারিখেই পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
১১:২২ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
শিরোনাম:
বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৭:৫৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- ৫৬০
সর্বাধিক পঠিত


























