১১:২১ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগে দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৬০৫

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন)।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম মামলায় শেখ হাসিনা ছাড়াও তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এই মামলায় পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে, দ্বিতীয় মামলায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকসহ মোট ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। এই মামলাতেও আসামিদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ উত্থাপন করা হয়েছে।
এই অভিযোগ দাখিলের ফলে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দুটির বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

সর্বাধিক পঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে নুরুজ্জামান লিটনের সঙ্গে বাগআঁচড়া বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগে দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

আপডেট: ০৫:৩৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫