০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

মণিরামপুরে খাবারে চেতনানাশক মিশিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ৫৬৫

যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে নেহালপুর পালবাড়ী এলাকার তরুণ পালের বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত তরুণ কুমার পাল মঙ্গলবার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্ত তরুণ কুমার পাল জানান, দুর্বৃত্তরা রান্নাঘরে রাখা রাতের খাবারে চেতনানাশক মিশিয়ে দেয়। সোমবার রাত ১০টার দিকে পরিবারের সবাই সেই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ঘুমের মধ্যেই চোরচক্র বসতঘরের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা শোকেস ভেঙে ৬ ভরি স্বর্ণালংকার ও গরু বিক্রির নগদ ২ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
তরুণ পাল আরও জানান, খাবার খাওয়ার পর থেকেই তাদের মাথা ঘোরাচ্ছিল এবং বমি বমি ভাব হচ্ছিল। সকালে ঘুম ভাঙার পর তাঁরা দেখেন শোকেস ভাঙা এবং ঘরের জিনিসপত্র সব এলোমেলো।
স্থানীয়দের ধারণা, সোমবার রাত সাড়ে ৮টার পর কোনো এক সময় চোরচক্র রান্নাঘরের পেছনের জানালা ভেঙে রান্না করা ডালের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেয়। সেই খাবার খেয়ে পরিবারের পাঁচজন সদস্য অচেতন হয়ে পড়লে চোরেরা গ্রিল কেটে ঘরে ঢুকে লুটপাট চালায়। ঘটনাস্থল থেকে একটি শাবল ও সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়েছে, যা দুর্বৃত্তরা ফেলে গেছে।
নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ রেজাউল করিম জানান, খবর পেয়ে থানার ওসি (তদন্ত) বদরুজ্জামানসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের পাঁচজন সদস্য চেতনানাশক মেশানো খাবার খেয়ে অসুস্থ হয়েছিলেন। তাঁদের মধ্যে তরুণ পালের মেয়ে ও নাতি এখনো পুরোপুরি সুস্থ হননি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং পরিবারের দাবি অনুযায়ী প্রায় ৫ থেকে ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ৩০ হাজার টাকা লুট হয়েছে।

সর্বাধিক পঠিত

তেজগাঁও কলেজের নবনিযুক্ত দুই উপাধ্যক্ষকে প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা

মণিরামপুরে খাবারে চেতনানাশক মিশিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

আপডেট: ০৮:৩০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫