০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

যশোরে ১ হাজার ইয়াবাসহ বেনাপোলের চিহ্নিত মাদককারবারি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৫১১

যশোরে এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের চিহ্নিত মাদককারবারি আব্দুল কাদেরকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে শার্শা থানাধীন জিবলীতলা আইসি ক্যাম্প মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল কাদের বেনাপোল পোর্ট থানার পুটখালী বুজতলা পূর্বপাড়া এলাকার মৃত ইমান আলী মণ্ডলের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জিবলীতলা আইসি ক্যাম্প মোড়ের আর কে স্টোরের পশ্চিম পাশে নাভারন-সাতক্ষীরা মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় সড়কে চলাচলকারী একটি থ্রি-হুইলার মাহিন্দ্রায় তল্লাশি চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

তল্লাশির একপর্যায়ে মাহিন্দ্রার যাত্রী আব্দুল কাদেরের দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে শার্শা থানায় মামলা করেছেন।

আটক আব্দুল কাদেরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বাধিক পঠিত

বেনাপোল পোর্ট থানার বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৭ আসামিসহ গ্রেপ্তার ৮

যশোরে ১ হাজার ইয়াবাসহ বেনাপোলের চিহ্নিত মাদককারবারি আটক

আপডেট: ১০:০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬