০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

বেনাপোল পোর্ট থানার বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৭ আসামিসহ গ্রেপ্তার ৮

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৫০৮

যশোরের বেনাপোলে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত সাত আসামিসহ বিভিন্ন মামলার আটজনকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। পরে গ্রেপ্তারদের কঠোর পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বেনাপোল পোর্ট থানার আওতাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আদালতের ওয়ারেন্টভুক্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া একটি নিয়মিত মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, “আমরা দিনরাত ২৪ ঘণ্টা নিরলসভাবে বেনাপোল পোর্ট এলাকায় কাজ করে যাচ্ছি। কোনো ধরনের অপকর্ম, মাদক কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে

তিনি আরও বলেন,“অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে।”**

পুলিশের ধারাবাহিক অভিযানে বেনাপোল পোর্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

চাঁদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারীর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ

বেনাপোল পোর্ট থানার বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৭ আসামিসহ গ্রেপ্তার ৮

আপডেট: ০৬:১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬