০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির প্রতিরোধ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৫১০

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে চারজন পুরুষ ও একজন নারীসহ মোট পাঁচজনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দ্রুত প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) ভোর প্রায় ৪টার দিকে ধলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, ধলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ১৩৫/৪-এস নম্বর সীমান্ত পিলারের প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলা মাঠ এলাকায় ১১ ব্যাটালিয়ন বিএসএফের বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয়ের চারজন পুরুষ ও একজন নারীকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করে।

তিনি বলেন, বিজিবি সদস্যরা আগে থেকেই সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকায় তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয় এবং বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দীন শিকদার বলেন, সীমান্তে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। কোনোভাবেই অবৈধ পুশইনের সুযোগ দেওয়া হবে না। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, যাদের পুশইনের চেষ্টা করা হয়েছিল তারা এখনও ভারতের কাঁটাতারের কাছাকাছি অবস্থান করছেন। বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন। তাদের দাবি, অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

সর্বাধিক পঠিত

ধর্ষণ মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর ‘ রিপন মিয়া

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির প্রতিরোধ

আপডেট: ০৫:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬