০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে ৫৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৫১১

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৭ আগস্ট) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, ফেনী ব্যাটালিয়নের সদস্যরা ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে ৫৭ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

সর্বাধিক পঠিত

ধর্ষণ মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর ‘ রিপন মিয়া

ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযানে ৫৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ

আপডেট: ০৫:২০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬