০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

জ্বালানি সংকট কাটাতে সরকারকে সময় দেওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৫১২

দেশে বিদ্যমান জ্বালানি সংকটের জন্য গত ১৭ বছরের অব্যবস্থাপনা এবং আমদানিনির্ভর গ্যাসের ওপর অতিরিক্ত নির্ভরতাকে দায়ী করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার কাজ করছে। এ জন্য দেশবাসীকে ধৈর্য ধরে সরকারকে কিছু সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার (৫ আগস্ট) দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভা, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অস্থিমজ্জায় জবাবদিহি ও মানুষের প্রতি দায়বদ্ধতা ধারণ করলে দেশকে পরিবর্তন করা কঠিন নয়। আগামী দিনের বাংলাদেশ গড়তে সরকার তারুণ্যের শক্তিকে সামাজিক শক্তি হিসেবে কাজে লাগাবে।’

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন একটি সম্মিলিত প্রয়াস। বৃহত্তর স্বার্থে সবাইকে কিছুটা সময় ধৈর্য ধরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ১৪টি পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি জিল্লুর রহমান, এসএমপি কমিশনার সরোয়ার মুর্শেদ শামীম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এবং সিভিল সার্জন নাসির উদ্দিন।

সর্বাধিক পঠিত

জাপানের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, সরিয়ে নেওয়া হচ্ছে আড়াই লাখের বেশি মানুষ

জ্বালানি সংকট কাটাতে সরকারকে সময় দেওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আপডেট: ১১:৫০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬