০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

৩৯১ কোটি টাকা আত্মসাতের মামলায় জামায়াতের সাবেক উপজেলা আমির কারাগারে

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৫১৩

জামালপুরের মাদারগঞ্জে একটি সমবায় সমিতির ৩৯১ কোটি টাকার বেশি আমানত আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল ওয়াহেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার বিকেলে তাকে জামালপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়।

আব্দুল ওয়াহেদ (৫৫) ‘আল আকাবা বহুমুখী সমবায় সমিতি’র পরিচালক এবং উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির। এছাড়া তিনি মিলন বাজার ভাঙবাড়ি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে মঙ্গলবার বিকেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪ (সিপিসি-১, জামালপুর ক্যাম্প)। র‌্যাবের কোম্পানি অধিনায়ক মেজর লাবিদ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, ২০২৫ সালে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালকদের বিরুদ্ধে প্রতারণা ও গ্রাহকদের আমানত আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলাসহ আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে এবং প্রতিটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় জানান, আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহক সংখ্যা ছিল ১২ হাজার ৬৬১ জন। তাদের আমানতের মোট পরিমাণ ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে।

পুলিশ জানায়, র‌্যাবের হাতে গ্রেপ্তারের পর তাকে থানায় সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মামলাটি বর্তমানে বিচারাধীন। অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে অভিযুক্ত হিসেবেই বিবেচিত হবেন।

সর্বাধিক পঠিত

জাপানের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, সরিয়ে নেওয়া হচ্ছে আড়াই লাখের বেশি মানুষ

৩৯১ কোটি টাকা আত্মসাতের মামলায় জামায়াতের সাবেক উপজেলা আমির কারাগারে

আপডেট: ১১:৩৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬