০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ৮

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৫১৪

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

বুধবার দুপুরে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলেজে আয়োজিত একটি অনুষ্ঠান চলাকালে এ সংঘর্ষের সূত্রপাত হয়। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, অনুষ্ঠানে বক্তব্য দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ রড, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান অভিযোগ করেন, অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীরা শিবিরের কর্মীদের ওপর হামলা চালিয়েছে।

অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, অনুষ্ঠানটি কোনো রাজনৈতিক সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত না হলেও ছাত্রশিবির জোরপূর্বক বক্তব্য দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

জাপানের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, সরিয়ে নেওয়া হচ্ছে আড়াই লাখের বেশি মানুষ

তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ৮

আপডেট: ১০:৩৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬