০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নিষিদ্ধ দলের মিছিল-সমাবেশের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৫১০

কার্যক্রম নিষিদ্ধ একটি দলের (আওয়ামী লীগ) প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল, সমাবেশ ও জমায়েতের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এ পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা ও তাজিয়া শোক মিছিল উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, “কার্যক্রম নিষিদ্ধ দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ কিংবা জমায়েতের বিষয়ে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। সেই অনুযায়ী গত তিন দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট জোরদার করা হয়েছে। একই সঙ্গে পিকেট, মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল এবং সাদা পোশাকে পুলিশের টহল বাড়ানো হয়েছে।”

তিনি আরও বলেন, “দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে জড়ো হয়ে কর্মসূচি পালনের চেষ্টা করতে পারে— এমন আশঙ্কা থেকে মেস, হোটেল ও সন্দেহভাজন বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়েছে। এ সময় কয়েকজন নেতাকর্মীকেও গ্রেফতার করা হয়েছে।”

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, “আমাদের কাছে মনে হয়েছে, তারা মিছিল বা সমাবেশের মাধ্যমে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চেয়েছিল। তবে ডিএমপির সদস্যরা তাদের এ পরিকল্পনা এখন পর্যন্ত সফলভাবে নস্যাৎ করেছে। আশা করি, বাকি সময়েও তারা কোথাও মিছিল বা জমায়েত করতে পারবে না।”

এদিকে পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলসহ বিভিন্ন ধর্মীয় শোক কর্মসূচি নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, পবিত্র আশুরার অনুষ্ঠানগুলো যাতে সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

সর্বাধিক পঠিত

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

নিষিদ্ধ দলের মিছিল-সমাবেশের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

আপডেট: ০৪:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬