০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ধানমন্ডি-৩২ থেকে সন্দেহভাজন যুবক আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৫১২

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে সাখাওয়াত হোসেন নামে সন্দেহভাজন এক যুবককে আটক করেছে পুলিশ। আটক হওয়ার সময় তিনি নিজেকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় দেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় প্রবেশ করে ওই ব্যক্তি একটি ভাঙা বাড়ির ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এ সময় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে ছবি ও ভিডিও ধারণের কারণ জানতে চাইলে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। তবে তিনি নিজেকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় দেন।

ঘটনাস্থলে থাকা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ জানান, “ওই ব্যক্তি কেন ছবি ও ভিডিও ধারণ করছিলেন তা জানতে চাওয়া হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি দেখতে চাইলে তিনি সেটি দিতে অস্বীকৃতি জানান। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।”

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বরসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সন্দেহজনক গতিবিধির ওপর নজরদারি চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

নিষিদ্ধ দলের মিছিল-সমাবেশের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

ধানমন্ডি-৩২ থেকে সন্দেহভাজন যুবক আটক

আপডেট: ০৩:৫৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬