১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে আহত,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৫৬০

যশোরের চৌগাছা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রেজাউল করিম নামে এক ব্যক্তিকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লস্করপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রেজাউল করিম উপজেলার ফতেপুর গ্রামের মহব্বত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে রেজাউল করিমকে সিংরা গলি এলাকা থেকে তুলে এনে লস্করপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে রাশেদ ও ইকবাল নামে দুই ব্যক্তি তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। হামলার একপর্যায়ে লোহার পাইপ দিয়ে আঘাত করলে তার দুই হাত গুরুতর জখম হয়।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সদস্যরা আহত রেজাউল করিমকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

সর্বাধিক পঠিত

চৌগাছা কাঁচাবাজারে ১৮ অবৈধ দোকান, জায়গা না পেয়ে ফিরছেন কৃষক-ব্যাপারী

চৌগাছায় পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে আহত,

আপডেট: ০৩:৫৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬