১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

নাটোরে ৮৩ লাখ টাকার ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৩৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৫৫৯

নাটোরের লালপুর উপজেলার ‘সাজিদ জুট মিলস্’-এ সংঘটিত আলোচিত ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় ডাকাতির কাজে ব্যবহৃত যানবাহন এবং চুরি হওয়া বিভিন্ন মালামালও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার শরিফুল হক।

গ্রেফতারকৃতরা হলেন— মো. মাহতাব মৃধা (৩২), মো. লিটন প্রামাণিক (৪৬), মো. সেলিম হোসেন (৩২), মো. সাদ্দাম হোসেন (৩৫), মো. আব্দুল খালেক (৩৪) এবং মো. সাগর শেখ (২২)।

পুলিশ সুপার জানান, গত ৩০ মে গভীর রাতে লালপুর থানার অর্জুনপুর-বরমহাটি ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত ‘সাজিদ জুট মিলস্’-এ ১২ থেকে ১৪ সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। তারা মিলের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারসহ চারজন কর্মচারীকে মারধর করে হাত-পা ও চোখ-মুখ বেঁধে জিম্মি করে রাখে।

এরপর ডাকাতরা মিল থেকে প্রায় ৮৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন মালামাল লুট করে একটি ট্রাকে করে পালিয়ে যায়।

ঘটনার পর জুট মিলের মালিক সাজিদ মল্লিক বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশের একটি বিশেষ টিম দ্রুত তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনা জেলার আটঘরিয়া ও পাবনা সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩০০ কেজি তামার তার, ডাকাতির মালামাল বিক্রির নগদ ৫০ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপ এবং একটি ব্যাটারিচালিত চার্জার ভ্যান উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার শরিফুল হক বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ডাকাত চক্রের পলাতক অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

সর্বাধিক পঠিত

চৌগাছা কাঁচাবাজারে ১৮ অবৈধ দোকান, জায়গা না পেয়ে ফিরছেন কৃষক-ব্যাপারী

নাটোরে ৮৩ লাখ টাকার ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

আপডেট: ০৪:৩৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬